কিছু জিনিস খেয়াল করে দেখেছেন??



ভালবাসার মানুষ যত খারাপই হোক আপনার কাছে সে সব সময়ই ভালো.....
.
তার সাথে আপনার সম্পর্ক শেষ হওয়ার পরও কেউ
যদি তাকে নিয়ে খারাপ কোন মন্তব্য করে তখন আপনি খুব রেগে যান হয়তো কাউকে বুঝতে দেন না....
.
আপনার বিপরীত লিঙ্গের কারো সাথে কথা বলার সময় খুজে বের করার চেষ্টা করেন তার সাথে আপনার ভালবাসার মানুষটার কি কি মিল আছে.....
.
হঠাৎ তার পছন্দের কোন জিনিস যদি আপনার
সামনে পরে যায় আপনি চেষ্টা করলেও তার কথা মনে না করে থাকতে পারবেন না.....
.
তার সাথে যে জায়গা গুলোতে আপনি বসে থাকতেন ঐ জায়গা গুলোতে গেলে সব সময় সে জায়গাটাই বসার চেষ্টা করবেন যেখানে আপনার ভালবাসার মানুষ বসতো.....
.
তার কাছ থেকে পাওয়া যে কোন জিনিস এখনও আপনার কাছে আছে যা আপনার পড়ার বই গুলোর চেয়ে ভাল অবস্থায় আছে..... (যদি ফেরত না দিয়ে থাকেন আর ফেলে না দিলে)
.
ঘুমাতে যাওয়ার আগে তাকে ভুলে হলেও একবার
মনে করেন.....